প্রধান সূচি

পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরের আদালত একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। একই সাথে ধর্ষককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
রবিবার পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে ওই রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলো জেলার কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের মৃত আব্দুল হামিদ মৃধা ছেলে আমিনুল ইসলাম ওরফে জগৎ রানা (৫০)।
আদালত সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের গ্রামের মো. বাবুল মহাজনের মেয়ে কাউখালী এসবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আসামী রানা তাকে উত্যক্ত করতো। ২০২০ সালের ১০ এপ্রিল সকালে মা শেফালী বেগম মেয়েকে বাসায় রেখে অন্যত্র যান। দুপুর দেড়টার দিকে ভিকটিম খালা বাড়ী থেকে আসামীর বাড়ীর সামনে দিয়ে একা বাড়ী ফেরার পথে দন্ডিত রানা তার পথরোধ করে জোরপূর্বক ধরে নিজ বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে ওই দিন রাতে কাউখালী থানায় রানাকে আসামী করে ধর্ষণের মামলা দেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দিলে সাক্ষ্য প্রমানে আসামী দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক এই রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল ইসলাম সরদার শাহজাহান ও আসামী পক্ষে ছিলেন এডভোকেট কানাই লাল বিশ^াস।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial