Sunday, February 2nd, 2025
পিরোজপুরে জেলা হাসপাতালে দুদকের অভিযান : ট্রাক ভর্তি ওষুধ আটক
পিরোজপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ২২ ধরণের ওষুধ আটক করে মজুদ যাচাই করেছে। হাসপাতালের ওষুধ মজুদের অসংগতি দূর করার জন্য ঢাকা থেকে একটি ট্রাকে করে আনা বিপুল পরিমাণ ওষুধের কথা জানতে পেরে দুদক এ অভিযান চালায়। এর আগে গত ২৭ জানুয়ারি দুদক পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ওষুধ সরবরাহ ক্ষেত্রে পৌনে দুই কোটি টাকার অসংগতি পাওয়ার পর রবিবার সেই অসংগতি দূর করার জন্য ঢাকা থেকে ট্রাকে করে শতাধিক কার্টুনে ওষুধ আনা হয়। এই খবর পেয়ে দুদক নতুন করে অভিযান চালায়। দুদকের উপ-পরিচালকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড
নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরের আদালত একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। একই সাথে ধর্ষককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। রবিবার পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী হলো জেলার কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের মৃত আব্দুল হামিদ মৃধা ছেলে আমিনুল ইসলাম ওরফে জগৎ রানা (৫০)। আদালত সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের গ্রামের মো. বাবুল মহাজনের মেয়ে কাউখালী এসবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আসামী রানা তাকে উত্যক্তবিস্তারিত পড়ুন
জাতীয় নিরাপদ খাদ্য দিবসের ওয়েবিনারে বক্তারা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য অপরিহার্য
নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাবে বাংলাদেশের জনগণের মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরণের অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। বিশ্বে প্রতিবছর এক কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এ সকল মৃত্যুর অধিকাংশই স্বাস্থ্যকর খাদ্য বিষয়ক নীতির মতো বিভিন্ন ধরনের নীতি প্রণয়নের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খাবারে লবণের পরিমাণ কমানোর পাশাপাশি আঁশযুক্ত খাবার ও পরিমিত পরিমাণে শাকসবজি গ্রহণ করা আবশ্যক। জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উপলক্ষ্যে আজ রবিবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘উচ্চ রক্তচাপ ঝুঁকি মোকাবেলায় নিরাপদ খাদ্য’ শীর্ষক একবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় ৩ ছাত্রশিবির কর্মী আহত
পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় ৩ ছাত্রশিবির কর্মী আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ১২ নেতা ও অজ্ঞাত আরও ২৫ নেতা-কর্মীকে আসামী করে মামলা করেছে ছাত্রশিবির। রবিবার সকালে উপজেলা ছাত্রশিবিরের নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে ইন্দুরকানী থানায় এ মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহাত খান, ছাত্রলীগ নেতা আরিফুর রহমানসহ এজাহারে ১২ জন ও অজ্ঞাত ২৫ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়। জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া গ্রামে ১০/১২ জন ছাত্রলীগ কর্মী বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরেরবিস্তারিত পড়ুন
