প্রধান সূচি

পোনে ২ কোটি টাকার গড়মিল : দুই দালালকে কারাদন্ড

পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

পিরোজপুরের জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চালিয়ে ঔষধ ও মামালাল ক্রয়ে পোনে ২ কোটি টাকার গড়মিল পেয়েছে। অভিযানকালে রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে দুইজন দালালকে আটক করে আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়েছে দুদক।
সোমবার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের আটক করে দুদক। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুইদিনের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ মাহমুদ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পিরোজপুর সদর উপজেলার উত্তর শোরগোলা গ্রামের রবিন মন্ডলের ছেলে এবং রাহাত রব্বানী পিরোজপুর সদর উপজেলার খামকাটা গ্রামের আজাদ রব্বানীর ছেলে।
দুর্নীতি দমন কমিশন সূত্রে জানায়, সোমবার সকালে নিজেদের পরিচয় গোপন করে জেলা হাসপাতালে তাদের চলমান অভিযান পরিচালনা করে দুদক। এসময় দুইজন দালালকে সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে আটক করেন তারা। পরে দুদকের ৫ সদস্যের একটি দল হাসপাতালের রান্নার জায়গায়, বিভিন্ন বিভাগ, ঔষধের স্টোর রুমে অভিযান পরিচালনা করে। এসময় খাবারের পরিমান এবং ঔষধ মজুদে গড়মিল পায় দুদক। খাবারে প্রতিদিন ১০০ জনকে জনপ্রতি ৬০ গ্রাম করে মাংস দেওয়ার কথা থাকলেও সেখানে ৫০ গ্রাম করে দেওয়া হয় এবং নি¤œমানের চাল সরবরাহ করা হয়। শিশু বিভাগের ঔষধ সরবরাহ রেজিষ্ট্রারে কডসন (১০০ মিলিগ্রাম) নামের ৪০০পিস ঔষধ এবং ট্রাইজেট (২৫০ মিলিগ্রাম) নামের ৩ হাজার ৭২৭ পিস ঔষধ থাকার কথা থাকলেও সেখানে কোন ঔষধ পাওয়া যায়নি। অভিযানে দেখা যায় হাসপাতালে ঔষধ ও অন্যন্য মালামাল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ঔষধ ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ না করায় তারা হাসপাতাল কর্তৃপক্ষকে ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার চেক প্রদান করলেও হাসপাতালের নথিপত্রে ঔষধের সঠিক সরবরাহ দেখানো হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের চলমান অভিযানে দুইজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে হাসপাতালে নি¤œমানের খাবার ও ঔষধ এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করতে ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি গরমিল পাওয়া যায়। এ বিষয়ে একটি পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial