প্রধান সূচি

শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য : বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

শিক্ষার মানোন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডের সব কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সোমবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে বেসরকারি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খান, উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, তেজদাসকাঠী কলেজ অধ্যক্ষ শিক্ষক নেতা মো. আলমগীর হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial