প্রধান সূচি

Monday, January 27th, 2025

 

পোনে ২ কোটি টাকার গড়মিল : দুই দালালকে কারাদন্ড

পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

পিরোজপুরের জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চালিয়ে ঔষধ ও মামালাল ক্রয়ে পোনে ২ কোটি টাকার গড়মিল পেয়েছে। অভিযানকালে রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে দুইজন দালালকে আটক করে আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়েছে দুদক। সোমবার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের আটক করে দুদক। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুইদিনের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ মাহমুদ। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকিরবিস্তারিত পড়ুন


শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য : বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

শিক্ষার মানোন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডের সব কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সোমবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে বেসরকারি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। এসময় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

পিরোজপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সোমবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর বিআরডিবি উপ-পরিচালক মো. নাজমুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial