তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। পিরোজপুর জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বেলা ১১টায় র্যালিটি শুরু হয়ে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ।
সাইকেল চালিয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, পৌর প্রশাসক মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
র্যালিতে প্রায় ৭ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিকে কেন্দ্র করে পিরোজপুরে একটি উৎসবমূখর পরিবেশে সৃষ্টি হয়।
Please follow and like us:
« নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা : মামলা দায়ের »
