Wednesday, January 22nd, 2025
ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা : মামলা দায়ের
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টি (জেপি)’র সাবেক যুগ্ম আহবায়ক মেজবা উদ্দীন আরিফের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার দুপুরে ভান্ডারিয়া থেকে বাড়ী ফেরার পথে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস রমাড়ে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফ জোমাদ্দার গতকাল বুধবার সন্ধ্যায় নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে জানান, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে অফিসিয়াল কাজ সেরে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে পৌঁছলে মো. আবু হানিফ খলিফাসহ ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার মোটর সাইকেলেরবিস্তারিত পড়ুন
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। পিরোজপুর জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বেলা ১১টায় র্যালিটি শুরু হয়ে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ। সাইকেল চালিয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, পৌর প্রশাসক মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ। র্যালিতে প্রায় ৭ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিকে কেন্দ্র করে পিরোজপুরে একটি উৎসবমূখর পরিবেশে সৃষ্টিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে বুধবার উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষারবিস্তারিত পড়ুন
মেহেদির রং না মুছতেই সড়কে প্রাণ গেল যুবকের
বিয়ের ৪ দিনের মাথায় বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাকিব জমাদ্দার (২৩) নামে এক যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ঝাউতলা এলাকায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে নিহত হয় রাকিব যায়। এ দুর্ঘটনায় রাকিবের বন্ধু সুব্রত হালদার (২০) গুরুতর আহত হয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে। মঠবাড়িয়া মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপিবিস্তারিত পড়ুন
