পিরোজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা বিএনপির সদস্য সচিব
পিরোজপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। শনিবার শহরের টাউন ক্লাব মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন পিরোজপুর পৌরসভার এক হাজার শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সহ-সভাপতি তামান্না জামান, বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাদিম শেখসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুর পৌর ও থানা সদরে এক হাজার মানুষকে এ কম্বল প্রদান করা হয়েছে। এছাড়া জেলার ভান্ডারিয়া উপজেলায় এক হাজার দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
