প্রধান সূচি

ডাকাত প্রতিরোধে মাসজিদে মাইকিং

মঠবাড়িয়ায় এক রাতে ৪ বাড়িতে দুধর্ষ ডাকাতি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে শুক্রবার রাতে তিনটি গ্রামের ৪ বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ও জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। একরাতে ৪ বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতক্ষদর্শী ও ভূক্তভোগী সূত্রে জানা ঘেছে, শুক্রবার গভীর রাতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল ওই ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের কৃষক জাকির হোসেন টিপু দর্জির আধাপাকা ঘরে অভিনব কায়দায় প্রবেশ করে। গৃহকর্তা টিপু জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে দড়ি দিয়ে বেধে স্ত্র শিল্পি ও মেয়ে ঝর্ণা ও স্বর্ণাকে ভয় দেখিয়ে আলমীরা ভেঙ্গে নগদ ৭৪ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
অপরদিকে ডাকাতরা ওই গভীর রাতে পাশ্ববর্তী ভীমনলি গ্রামের আজিজ হাওলাদারের ছেলে ধানের কুটিয়াল আ. জলিল ও তার পরিবারের সদস্যরা বাড়ির আঙ্গিনায় ধান সিদ্ধ করার সময় জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিমি করে ধান বিক্রি করা নগদ প্রায় ৪০ হাজার টাকা ও স্ত্রীর শরীরে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর ওই ডাকাতদল পাশ্ববর্তী পূর্ব সাপলেজা গ্রামের মৃত আজিজ কারীর দুই ছেলের ঘরে ঘন্টাব্যাপী লাটপাট চালায়। এ সময় ডাকাতরা দুই ভাইয়ের একই ঘরের পার্টিশনের দুটি দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় গৃহকর্তা মাদ্রাসা শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন ও তার ছোট ভাই ব্যবসায়ী দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের এলাপাথারি মারধোর করে আহত করে দুই ঘর থেকে প্রায় দেড় লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণ লুট করে নেয়।
ভূক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, ডাকাতের হামলায় আহত হয়ে তিনি ও তার স্ত্রী আসমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পূর্ব সাপলেজা গ্রামের বাসিন্দা এক রাজমিস্ত্রী বলেন, শুক্রবার গভীর রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রতিরোধে স্থানীয়দের সজাগ করতে মাইকিং করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে। এ ব্যাপারে জাকির হোসেন টিপু দর্জি নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial