প্রধান সূচি

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে মুসল্লিদের ওপর হামলার বিচার ও দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং ইজতেমা মাঠ দখলের পাঁয়তারার বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীরা। এসময় তারা সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানান।
শুক্রবার জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ‘ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্জ হারুনুর রশিদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা ওলামা মাশায়েখের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মো. রমিজ শেখ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
তাবলীগ জামায়াতের ভারতীয় নেতা মাওলানা সাদসহ তার এ দেশীয় অনুসারীদের নিষিদ্ধ করতে আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। তিনি আমেরিকা ও ইসরায়েলের ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তাবলীগ জামায়াতকে বিভক্ত করছে। ভারতীয় মুসলিম বিদ্বেষীদের হয়ে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলা চালিয়ে দেশের শতশত আলেমকে রক্তাক্ত করেছিলেন এই সাদের অনুসারীরা। তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বর-২৪ এ আবারও হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসুল্লীকে হত্যা ও আহত করেছে। এই সাদপন্থীদের তাবলীগ জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তাবলীগ জামায়াতের শত বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতেই সাদপন্থীরা কাজ করছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র কোনো দিন মেনে নেবে না। তাই আমরা অন্তরবর্তীকালীন সরকারকে আগামী ২৫ জানুয়ারীর মধ্যে তাবলীগ জামায়াত নিয়ে ষড়যন্ত্রকারী সাদপন্থীদের নিষিদ্ধ ও হামলায় জড়িতদের গ্রেফতার করার দাবী জানান। অন্যথায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial