পিরোজপুরে রিকের উদ্যোগে সর্বজনীন স্বাস্ব্য দিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পিরোজপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা (রিক) এর উদ্যোগে সর্বজনীন স্বাস্ব্য দিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ISIGOP প্রকল্পের আওতায় সার্বজনীন স্বাস্ব্য দিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে পিরোজপুর সদর উপজেলা হলরুমেএ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রিক’র প্রবীন কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারি ফারুক রহমানের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার কামরুন্নেছা সিথী।
আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির জেলা সভাপতি খালিদ আবু, জলবায়ু এ্যাডভোকেসি নেতা আফজাল হুসাইন লাভলু, প্রবীণ নেতা হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবীনদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত এবং সেই সাথে বৃদ্ধাশ্রম নামক বিষয়টি সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত। প্রত্যেকটা সেক্টরে প্রবীনদের জন্য আলাদা বুথ করা উচিত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথমে প্রবীণ নারী পুরুষের অংশগ্রহণে এবং পরে শিল্পী টারজান, আলীম, স্মৃতি বড়ালের সংগিত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে শুভজিত মন্ডল ও নিনা খানম।
