প্রধান সূচি

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে কোরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার বাজুকাঠী নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ ও আড়াই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সময় পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহানসহ জেলা পুলিশে বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial