পিরোজপুরে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ
পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৫টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার দুপুরে এসব মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পিরোজপুর খান মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫টি মোবাইল ফোন পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে তাদের হাতে তুলে দিয়েছে।
এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রæততা ও দক্ষতার সাথে কাজ করে আসছে।
এদিকে, চুরি হওয়া মোবাইল ফোন ফেরৎ পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা।
