Thursday, December 12th, 2024
স্বরূপকাঠীতে কথিত মাদক রানী শিল্পির হাতে ইয়াবা গাঁজার ছড়াছড়ি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কথিত মাদক রানী শিল্পির হাতে ইয়াবা গাঁজার ছড়াছড়ি। তিনি প্রতিনিয়ত বরিশাল থেকে মাদক এনে খুচরা বিক্রেতার হাতে ছড়াচ্ছে। এতে সহজেই উপজেলায় মাদক ছড়েয়ে পড়ছে। বৃহস্পতিবার দুপুরে শিল্পির কাছ থেকে ১৫ পিস ইয়াবা ক্রয় করে মো. নাইম (২২) নামে এক যুবক গ্রেফতার হয় নেছারাবাদ পুলিশের কাছে। এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সড়কে অবস্থিত নেছার আর্ট নামে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইম মাছ ব্যবসার আড়ালো ইয়াবা বিক্রি করে বেড়াচ্ছে। সে উপজেলার জগৎপট্টি গ্রামের আব্দুল লতিফের ছেলে। গ্রেফতারকৃত নাইম বলেন, তিনি উপজেলার মাদক রানীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ
পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৫টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার দুপুরে এসব মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পিরোজপুর খান মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫টি মোবাইল ফোন পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে তাদের হাতে তুলে দিয়েছে। এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনেবিস্তারিত পড়ুন
নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে আগুনে পুড়ল ৮ দোকান
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে বুধবার রাতে আগুনে ৮টি দোকান ভষ্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মুদি, মোবাইল, ইলেক্ট্রনিক্সসহ মোট ৮টি দোকানঘর সম্পূর্ন পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পরে দোকান থেকে তারা কোনো মালামাল বের করতে পারেন নি। তারা দাবি করেন, এতে তাদের প্রায়বিস্তারিত পড়ুন
