পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে পিরোজপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস বেপারী।
আলোচনা সভা শেষে জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে মঞ্চনাটক উপস্থাপন করা হয়।
Please follow and like us:
« ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে পিরোজপুরে স্মরণসভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস’ শীর্ষক অবহিতকরণ সভা »
