Thursday, November 28th, 2024
পিরোজপুরে স্কুল ডে উদযাপন
পিরোজপুরে ব্যতিক্রমীভাবে উদযাপন করা হয়েছে স্কুল ডে। পৌর শহরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যতিক্রমধর্মী এই স্কুল ডে উদযাপন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কেক কেটে স্কুল ডে’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাসগুলো বিভিন্ন ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় এবং বাহারী রকম পিঠা তৈরি করে পরিবেশন করা হয়। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন,বিস্তারিত পড়ুন
যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরীর লক্ষে
পিরোজপুরে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস’ শীর্ষক অবহিতকরণ সভা
যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরী এবং জলবায়ু সহনশীল টেকসই ব্যবসা পরিচালনার লক্ষে পিরোজপুরে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস’ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিঙ্গাপুর ভিত্তিক দাতা সংস্থা টিক-টক এর আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং ব্র্যাক জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাইবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে পিরোজপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস বেপারী। আলোচনা সভা শেষে জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈষম্যবিরোধীবিস্তারিত পড়ুন
