প্রধান সূচি

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে পিরোজপুরে স্মরণসভা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে আজ বুধবার পিরোজপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে গণঅভ্যূত্থানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, শহীদ পরিবারের সদস্য মাহমুদুল হাসান, আবু বকর সিকদার, হাসিনা বেগম, শিক্ষার্থী জোবায়েদ সাবাব, মো. সিয়াম, মিনাহাজুল আবেদীন মহিদ, সাকিল ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম মাহথির প্রমুখ।
স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রæত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial