পিরোজপুর জাতীয় সমবায় দিবস পালিত
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে পিরোজপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় সার্কিট হাউস থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিযে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, পিরোজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান, বীর মুক্তিযোদ্ধা এম এ ফিরোজ রব্বানীভ
বক্তব্য রাখেন, গৌরব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মাহাতাব উদ্দিন আহমেদ (রিপন), কুমিরমারা আবাসন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আ. জব্বার ভুট্টো প্রমুখ।
