প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের পিরোজপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বুধবার প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় পুলিশ সুপার বলেন, আমরা এখনো পুলিশের ইমেজ নিয়ে কাজ করছি। পুলিশের হৃত ইমেজ ফেরাতে আরো কিছুটা সময় লাগবে। আমি এখানে থেকে পিরোজপুরে পুলিশের ভাবমূতির্কে অনেক উঁচুতে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পিরোজপুরে ১২শ’ পুলিশ রয়েছে। এখানকার জনসংখ্যার অনুপাতে প্রতি ১২০০ জনে একজন পুলিশ। শান্তি শৃঙ্খলা রক্ষায় পিরোজপুরের ১২ লাখ মানুষ পুলিশকে সহযোগিতা করলে ১২ লাখ মানুষের প্রত্যেকেই হবে একজন পুলিশ।
শুভেচ্ছা বিনিময় সভায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদমর্যাদা) মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম, এম. এ. রব্বানী ফিরোজ, জহিরুল হক টিটু সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা, শিরিনা আফরোজ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial