পিরোজপুরে বাইপাস সড়কের পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের সিও অফিস মোড় থেকে বলেশ^র ব্রিজ পর্যন্ত বাইপাস সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।
বুধবার দিনভর আঞ্চলিক মহাসড়কের সিও অফিস মোড় বাসষ্টান্ড থেকে বলেশ^র ব্রিজ ও এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগের অধীন খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সিও অফিস মোড় থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত বাইপাস সড়কের এবং এর আশপাশ এলাকায় সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত আছে। সড়কের দুই পাশ দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার কার্যক্রম নেওয়া হবে।
অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম সচিব আব্দুল লতিফ খান। এ সময় পিরোজপুর সদর উপজেলার ভ‚মি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
