Wednesday, October 30th, 2024
স্বরূপকাঠীতে সমবায় দিবস পালনে চাঁদাবাজির অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সমবায় দিবস পালনের নাম করে সমবায় সমিতিগুলো থেকে ব্যাপকহারে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। প্রতিটি সমবায় সমিতি থেকে এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা নিচ্ছে উপজেলা সমবায় অফিস। সে হিসেবে উপজেলার ২৬৪টি সমবায় সমিতি তেকে গড়ে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করলে চাঁদার পরিমান দাঁড়াবে ৭ লাখ ৯২ হাজার টাকা। অভিযোগ রয়েছে সমবায় দিবসের নামে প্রতিবছরই এভাবে বড় অংকের একটা অর্থ আদায় করে হাতিয়ে নিচ্ছে উপজেলা সমবায় অফিস। পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের মালিক মো. ফরিদ চৌধুরী’র মাধ্যমে এসব চাঁদা উঠানো হচ্ছে। আবার কোন কোন সমবায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাইপাস সড়কের পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের সিও অফিস মোড় থেকে বলেশ^র ব্রিজ পর্যন্ত বাইপাস সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। বুধবার দিনভর আঞ্চলিক মহাসড়কের সিও অফিস মোড় বাসষ্টান্ড থেকে বলেশ^র ব্রিজ ও এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগের অধীন খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সিও অফিস মোড় থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত বাইপাস সড়কের এবংবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের পিরোজপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বুধবার প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় পুলিশ সুপার বলেন, আমরা এখনো পুলিশের ইমেজ নিয়ে কাজ করছি। পুলিশের হৃত ইমেজ ফেরাতে আরো কিছুটা সময় লাগবে। আমি এখানে থেকে পিরোজপুরে পুলিশের ভাবমূতির্কে অনেক উঁচুতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পিরোজপুরে ১২শ’ পুলিশ রয়েছে। এখানকার জনসংখ্যার অনুপাতে প্রতি ১২০০ জনে একজন পুলিশ। শান্তি শৃঙ্খলা রক্ষায় পিরোজপুরের ১২ লাখ মানুষ পুলিশকে সহযোগিতা করলে ১২ লাখ মানুষের প্রত্যেকেই হবে একজন পুলিশ। শুভেচ্ছা বিনিময় সভায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের ভূবনেশ্বর (ঘোষের) খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক, শ্রমিকদের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্বেচ্ছাসেবকসহ নানা শেণিপেশার মানুষ অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, অতিরিক্ত কৃষি অফিসার মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম আফিসার সুবাস জয়ধর, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলি খাতুনসহ উনিয়নবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান আশ্রায়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের প্রবাসী শ্রমিক জাকির হোসেনের মেয়ে। নিহত ফাতেমার পরিবারের সদস্যারা জানায়, ঘরের ভিতরে চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা ছিল। শিশুটি সবার অজান্তে সেখানে গিয়ে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দ্বীপ্ত কুন্ডু বলেন,বিস্তারিত পড়ুন
