প্রধান সূচি

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান আশ্রায়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের প্রবাসী শ্রমিক জাকির হোসেনের মেয়ে।
নিহত ফাতেমার পরিবারের সদস্যারা জানায়, ঘরের ভিতরে চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা ছিল। শিশুটি সবার অজান্তে সেখানে গিয়ে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দ্বীপ্ত কুন্ডু বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial