প্রধান সূচি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে দুই জেলেকে কারাদন্ড

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে একজন স্কুলছাত্রসহ দুইজন জেলেকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন। আদালতে কাজলাহার গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র মো. সাকিবকে (২২) ৫ হাজার টাকা জরিমানা এবং মো. মিজান ও রিদুল আলী হাওলাদার নামে অপর দুইজনকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়।
জানা গেছে, রবিবার ভোররাতে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। এসময় উপজেলা মৎস্য অফিসের অভিযানকালীন দায়িত্বে থাকা মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল ও নৌ-পুলিশ নদীতে টহলে ছিল। তারা খবর পেয়ে অভিযান চালিয়ে ইলিশ নিধনকারী ওই তিন ব্যক্তিকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫টি ইলিশ মাছ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে হাজির করেন। ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে মো. মিজান (৩০), রিদুল আলী হাওলাদার (২৪) নামে দুইজনকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। এছাড়া গ্রেফতারকৃত কলেজ ছাত্র সাকিবকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল জানান, অভিযানে জব্দকৃত মাছ দুস্থদের মধ্য বিলিয়ে দেয়া হয়েছে। এছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যে হোক, কাউকে ছাড় দেয়া হবেনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial