প্রধান সূচি

Sunday, October 20th, 2024

 

কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে মো. টিপু হাওলাদার নামের এক শ্রমিক মারা গেছেন। রবিবার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মুনসুর আলী নকিবের বাড়ীর বাগানে এ ঘটনা ঘটে। নিহত টিপু (৪০) আওরাবুনিয়া গ্রামের মৃত মো. আলম হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে জাঙ্গালিয়া গ্রামের নকিব বাড়ীর বাগানে কেনা গাছ কাটতে যায় শ্রমিক টিপু হাওলাদার। দুপুরে রেন্টি গাছে উঠে ডাল কাটছিল সে। হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায় এবং কাটা ডালটি টিপুর গায়ের ওপর পরে। এতে গুরুতর আহত হয় শ্রমিক টিপু। স্থানীয়রাবিস্তারিত পড়ুন


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে দুই জেলেকে কারাদন্ড

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে একজন স্কুলছাত্রসহ দুইজন জেলেকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন। আদালতে কাজলাহার গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র মো. সাকিবকে (২২) ৫ হাজার টাকা জরিমানা এবং মো. মিজান ও রিদুল আলী হাওলাদার নামে অপর দুইজনকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়। জানা গেছে, রবিবার ভোররাতে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। এসময় উপজেলা মৎস্য অফিসের অভিযানকালীন দায়িত্বে থাকা মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল ওবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নামের গেট ভাঙ্গা মামলায় নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন তালুকদার (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১০ বছর পর মো. ইদ্রিস শেখ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় থানা সংলগ্ন বাসভবন থেকে তাকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে প্রায়ত মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ তালুকদারের ছেলে। জানা গেছে, ২০১৪ সনের ২৭ সেপ্টেম্বর দুপুরে হাসপাতাল সংলগ্ন সড়কে শহীদ জিয়া ময়দানের নামে রড-সিমেন্ট দিয়ে নির্মিত (স্থায়ী) তোরণটি ভেঙ্গে ফেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ঘটনার ১০ বছর পর গত ১৯ সেপ্টেম্বর ৪৭ জনকে আসামীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial