কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে মো. টিপু হাওলাদার নামের এক শ্রমিক মারা গেছেন। রবিবার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মুনসুর আলী নকিবের বাড়ীর বাগানে এ ঘটনা ঘটে।
নিহত টিপু (৪০) আওরাবুনিয়া গ্রামের মৃত মো. আলম হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে জাঙ্গালিয়া গ্রামের নকিব বাড়ীর বাগানে কেনা গাছ কাটতে যায় শ্রমিক টিপু হাওলাদার। দুপুরে রেন্টি গাছে উঠে ডাল কাটছিল সে। হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায় এবং কাটা ডালটি টিপুর গায়ের ওপর পরে। এতে গুরুতর আহত হয় শ্রমিক টিপু। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই শ্রমিক।
Please follow and like us:
« নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে দুই জেলেকে কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বলার মতো কোন গল্প নেই … »
