প্রধান সূচি

পিরোজপুরে জেলা প্রশাসকের দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম বৃহস্পতিবার পিরোজপুর জেলার বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ডপে দর্শনার্থীদের মাঝে বিতরণের জন্য মিষ্টি, নাড়ুসহ বিভিন্ন উপহার সামগ্রী মন্ডপ কর্তৃপক্ষের কাছে প্রদান করেন।

তিনি এ সময় বলেন, পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের শারদীয় দুর্গা পূজা সব্বোর্চ নিরাপত্তার সাথে পালন করবে। আর এ জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারের সর্ব মহল থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial