প্রধান সূচি

Thursday, October 10th, 2024

 

পিরোজপুরে জেলা প্রশাসকের দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম বৃহস্পতিবার পিরোজপুর জেলার বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ডপে দর্শনার্থীদের মাঝে বিতরণের জন্য মিষ্টি, নাড়ুসহ বিভিন্ন উপহার সামগ্রী মন্ডপ কর্তৃপক্ষের কাছে প্রদান করেন। তিনি এ সময় বলেন, পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের শারদীয় দুর্গা পূজা সব্বোর্চ নিরাপত্তার সাথে পালন করবে। আর এ জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারের সর্ব মহল থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।


জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জনের মৃত্যু’র ঘটনায় তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের শিশুসহ ৮ জনের মৃত্যু ঘটনায় পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে মৃতদেহগুলো পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার বিকেলে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম (বিপিএম) পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের শিশুসহ নিহত ৮

পিরোজপুরে একটি প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলার নূরানী গেট (জ্ঞানেশা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), শিশু সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। অপর পরিবারের সদস্যরা হলেন- শেরপুর জেলার দিঘিপাড়া রঘুনাথপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে মো. মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা আক্তর (১২) এবং দুই বছর ছেলে শিশু সোয়াইব। স্থানীয়রা জানান, তারা রাত ২টার দিকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial