প্রধান সূচি

কাঁঠালিয়ায় নিখোঁজের একদিন পর প্রতিবন্ধির মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়ায় পানিতে ডুবে নিখোঁজের একদিন পর খাল থেকে সালমা আক্তার (২৫) নামের এক প্রতিবন্ধি মহিলার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার রাতে উপজেলার আওরাবুনিয়ার সাতানী বাজার সংলগ্ন ভাড়ানী খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার মধ্য আওরাবুনিয়া (চৌদ্দ বোয়ালিয়া) এলাকার মৃত্যু ইউসুফ আলী সিকদারের মেয়ে।
স্বজন ও প্রত্যক্ষদর্শিরা জানান, বুধবার বিকেলে মা বিলকিস বেগমের সাথে সাতানী বাজারে আসে সালমা। বাড়ী ফেরার পথে স্টীল সেতুর ওপর উঠলে দুইদিক থেকে দুটি ইজি বাইক আসে। পাশ কাটিয়ে যাবার সময় সেতুর রেলিং ধরার সময় পা পিছলে খালে পড়ে নিখোঁজ হয় সালমা। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেতু সংলগ্ন খালে তার লাশ ভেসে ওঠে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial