স্বরূপকাঠিতে আইসক্রীম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরের স্বরূপকাঠিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উদপাদন ও সঠিভাবে পণ্যে মোড়কিকরণ না করার দায়ে লাক্সারী আইসক্রীম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান এ আদালত পরিচালনা করেন।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যজিষ্ট্রেট উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাক্সারী আইসক্রীম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমান করেন। ইউএনও মনিরুজ্জামান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে দেশের রাজা মনে করেছিলেন : মাসুদ সাঈদী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আন্তর্জাতিক প্রবীন দিবসে পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা »
