Monday, September 30th, 2024
স্বরূপকাঠিতে আইসক্রীম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরের স্বরূপকাঠিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উদপাদন ও সঠিভাবে পণ্যে মোড়কিকরণ না করার দায়ে লাক্সারী আইসক্রীম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান এ আদালত পরিচালনা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যজিষ্ট্রেট উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাক্সারী আইসক্রীম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমান করেন। ইউএনও মনিরুজ্জামান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে দেশের রাজা মনে করেছিলেন : মাসুদ সাঈদী
জামায়াত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, গত ১৭ বছর শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে এ দেশের রাজা মনে করেছিলেন। দেশের মানুষকে হাসিনা প্রজা মনে করতেন। শেখ হাসিনা দেশ শাসন নয়, শোষণ করতে এসেছিলেন। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। শেখ হাসিনা বলেছিলেন, আমি শেখ মুজিবের মেয়ে, আমি পালাতে জানি না। সেই তিনি ছাত্র আন্দোলনের মুখে হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়েছেন। রবিবার পিরোজপুর পৌরসভার নূরানি তালিমুল কোরআন মাদরাসা ময়দানে স্থানীয় জনগণের সাথে জামায়াত ইসলামীবিস্তারিত পড়ুন
