প্রধান সূচি

পিরোজপুরে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত

রাষ্ট্রের ম‚লধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন পিরোজপুর ও টিআইবি-সনাক এর যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, টিআইবি-সনাক সভাপতি এম এ রাব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জমান নাসিম আলী, জেলা তথ্য কর্মকর্তা প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে নানাবিধ আলোচনা করেন। পাশাপাশি এ আইনের প্রায়োগিক নীতিমালা, দন্ড, প্রচার ও প্রসার নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, এ আইন জনগনের কাছে সরকারী দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যুগোপযোগী ভূমিকা রাখছে। তবে তথ্য চাওয়ার আবেদনের ক্ষেত্রে প্রয়োজন মাফিক তথ্য চেয়ে আবেদন করার জন্য অনুরোধ করেন।
সভায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাসহ সনাক সদস্য এবং ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial