Saturday, September 28th, 2024
পিরোজপুরে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত
রাষ্ট্রের ম‚লধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন পিরোজপুর ও টিআইবি-সনাক এর যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, টিআইবি-সনাক সভাপতি এম এ রাব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জমান নাসিম আলী, জেলা তথ্য কর্মকর্তা প্রমুখ। প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
