প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ববিদ্যালয় ও উপজেলার নাম পরিবর্তনের দাবীতে বিএনপির স্মারকলিপি প্রদান

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং জেলার ইন্দুরকানী উপজেলার নামকরণ ‘জিয়ানগর উপজেলা’ করার দাবীতে জেলা প্রশাসকের কাছে বিএনপির পক্ষ থেকে ২টি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ও মন্ত্রী পরিষদ সচিব, ঢাকা বরাবরে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের মাধ্যমে স্মারকলিপি দুটি হস্তান্তর করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু গাজী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, বিএনপি নেতা নেতা কামরুজ্জামান চাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলমগীর হোসেন জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে তৎকালীন ইন্দুরকানী থানায় খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। ২০০১ সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইন্দুরকানী থানাকে উপজেলায় উন্নীত করে শহীদ জিয়ার নামে নামকরণ করা হয় জিয়ানগর উপজেলা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী নামকরণ করে।
তিনি বলেন, এখন পূর্বের ন্যায় অন্তবর্তী সরকারের কাছে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নামে অত্র উপজেলার নামকরণ করার দাবী জানানো হয়েছে।
অন্য স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কোন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম এক ব্যক্তির নামে হতে পারে না। তাই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হোক। তাই সচেতন নাগরিকদের পক্ষ থেকে ওই দুটি স্মারকলিপি আমরা প্রদান করেছি।
জেলা প্রশাসক জাহেদুর রহমান জানান, স্মারকলিপি দু’টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial