নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর বাজারের দুইটি দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহ্ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ্ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স রহিমা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ক্রেতাভেদে দামের হেরফের রাখা ও ভিটামিন জাতীয় ঔষধের অতিরিক্ত দাম রাখার অভিযোগে ৫ হাজার টাকা এবং মেসার্স মল্লিক ব্রাদার্স মুদি-মনোহারি দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকার অভিযোগে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযোনে নাজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
