Monday, September 2nd, 2024
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার
পিরোজপুর-২ আসনের সাবেক এমপি, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া জানান, ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, আনোয়ার হোসেন মঞ্জু’র বিরুদ্ধে ৫টি হত্যা মামলা রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি পিরোজপুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ববিদ্যালয় ও উপজেলার নাম পরিবর্তনের দাবীতে বিএনপির স্মারকলিপি প্রদান
পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং জেলার ইন্দুরকানী উপজেলার নামকরণ ‘জিয়ানগর উপজেলা’ করার দাবীতে জেলা প্রশাসকের কাছে বিএনপির পক্ষ থেকে ২টি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ও মন্ত্রী পরিষদ সচিব, ঢাকা বরাবরে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের মাধ্যমে স্মারকলিপি দুটি হস্তান্তর করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু গাজী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, বিএনপি নেতা নেতাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর বাজারের দুইটি দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহ্ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ্ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স রহিমা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ক্রেতাভেদে দামের হেরফের রাখা ও ভিটামিন জাতীয় ঔষধের অতিরিক্ত দাম রাখার অভিযোগে ৫ হাজার টাকা এবং মেসার্স মল্লিক ব্রাদার্স মুদি-মনোহারি দোকানে মূল্যবিস্তারিত পড়ুন
