প্রধান সূচি

পিরোজপুরে বিএনপির অফিস ভাংচুর

আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ২২৭ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭৭ জন নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ ২২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত রবিবার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. এনামূল হক মোল্লা বাদী হয়ে সদর থানায় বিষ্ফোরক আইনে ওই মামলাটি দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ছাড়াও রয়েছেন দলীভাবে পরিচিত জনপ্রতিনিধিগণও। এরমধ্যে জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ সদস্য, ক্রীড়া সংগঠক ও বেশ কিছু দলীয় কর্মীকে মামলার আসামী করা হয়েছে। এসব আসামীর কয়েকজনের বিরুদ্ধে আবার থানায় খুন, চাঁদাবাজি ও মাদক ব্যাবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জান অনিক ও সাবেক সাধারণ সস্পাদক ইফতেখার মাহমুদ সজল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল হক খান পান্না, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বায়েজিদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদুল্লাহ লিটন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর জিদান আহমেদ জসিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি, টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম খান রাজ, কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন, শারিকতলা ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা গত ৪ আগষ্ট দুপুর সাড়ে ১২টার দিকে হাত বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের পোষ্ট অফিস সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় আওয়ামী লীগের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ধাওয়া পাল্টা ধাওয়ায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসামীরা এসময় বিএনপি কার্যালয় গিয়ে দা, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। আসামীরা তখন কয়েকটি হাত বোমার বিষ্ফোরণ ঘটায় বলে এজাহারে উল্লেখ রয়েছে। তারা অফিসের আসবাবপত্র, টিভিসহ মূল্যবান মালামাল ভাংচুর করে। এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মামলাটি এজাহারভুক্ত করে উপ-পরিদর্শক মো. মুজাম্মেলকে তদন্ত কর্মকর্তা হিবেবে নিয়োগ দিয়ে দ্রæততম সময়ের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial