Tuesday, August 27th, 2024
শেখ হাসিনা দেশের বাইরে থেকে আন্তর্জাতিক দুষ্টচক্রকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখন আন্তর্জাতিক দুষ্টচক্রকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে। চেষ্টা করছে দেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি করতে। বিচারপতিদের একত্রিত করে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলো। তারা হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। আনসারদেরকে দিয়ে সচিবালয় ঘেরাও করতে নামিয়েছিল। কিন্তু এসব চক্রান্তে সক্ষম হয়নি শেখ হাসিনা ও তার দল। তাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে। আগামীতে তারা যদি চক্রান্ত করে তবে তা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতা এবং জাগ্রত ছাত্র-জনতা রুখে দিবে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সার্কিটবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপির অফিস ভাংচুর
আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ২২৭ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭৭ জন নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ ২২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত রবিবার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. এনামূল হক মোল্লা বাদী হয়ে সদর থানায় বিষ্ফোরক আইনে ওই মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ছাড়াও রয়েছেন দলীভাবে পরিচিত জনপ্রতিনিধিগণও। এরমধ্যে জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ সদস্য, ক্রীড়া সংগঠক ও বেশ কিছু দলীয় কর্মীকে মামলার আসামী করা হয়েছে। এসব আসামীর কয়েকজনের বিরুদ্ধে আবার থানায় খুন, চাঁদাবাজি ওবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
প্রধান শিক্ষকের বিচারের দাবীতে পক্ষে বিপক্ষে অবস্থান কর্মসূচি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় প্রধান শিক্ষকের অপমান সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টার ঘটনায় শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। অন্যদিকে প্রধান শিক্ষকের পক্ষে পাল্টা কর্মসূচিও পালন করেছে আরেকটি পক্ষ। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় ৫ শতাধিক মানুষ বিদ্যালয়ের বিচারের দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের বিচার দাবি করেন। অন্যাথায় তারা পরবর্তীতে বড় ধরণের কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দেন। অন্যদিকে, ওই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির বিরুদ্ধে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুগত শিক্ষার্থীরা পাল্টাবিস্তারিত পড়ুন
