প্রধান সূচি

পিরোজপুরে সরকারী দপ্তর প্রধান, সাংবাদিক ও সুধীজনদের সাথে সেনাবাহিনীর এরিয়া কমান্ডিং অফিসারের মতবিনিময় সভা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুন্থানের পরে বর্তমান সংকটকালীন সময়ে বিষয়ে পিরোজপুরের বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, সাংবাদিক, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দসহ সুধিজনদের সাথে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কামান্ডিং এবং বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা (আরসিডিএস, এনডিসি, পিএসসি)।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, দেশটা আমাদের, তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ-খৃষ্টান এটা বিভেদ করতে চাই না। সকলে মিলে একসাথে থাকতে চাই। বর্তমান সংকটকালীন সময়ের অচিরেই সমাধান হবে। পুলিশ বাহিনী তাদের পুরো মনোবল নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করবে। তাই বর্তমান সময়ে আমাদের সকলের অবস্থান তেকে এগিয়ে এসে আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে, যাতে করে কোন লুটেরা বা সুবিধাবাদীরা কোন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে। তারা সাধারণ মানুষের, সরকারী সম্পত্তির কোন ক্ষতিসাধন করতে না পারে। সেনবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে, তারা সার্বক্ষনিকভাবে কাজ করছে।
বৃহষ্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহম্মেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক দোলা গুহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial