প্রধান সূচি

Thursday, August 8th, 2024

 

শপথ নিলো অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। পরে শপথ বইয়ে সই করেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরে ৯টা ২৮ মিনিটে এই সরকারের ১৬ জন উপদেষ্টা শপথ নেন। তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান,বিস্তারিত পড়ুন


ড. ইউনূসের নেতৃত্বে ১৭ জনের সরকার

আজ বৃহস্পতিবার রাতেই গঠিত হচ্ছে অন্তর্র্বতীকালীন সরকার। কিছুক্ষনের মধ্যে শপথ নিবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের ১৭ জন সদস্য। ইতিমধ্যে এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। সম্ভাব্য অন্য ১৬ উপদেষ্টাবৃন্দ হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকী আযম।


অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধান কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকায় সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পিরোজপুর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজ বাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ মোড়ে তাকে গার্ড অফ অর্নার প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। গাজী নুরুজ্জামান বাবুল বুধবার দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্রবিস্তারিত পড়ুন


আমার প্রথম কাজ আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা : ড. মুহাম্মদ ইউনূস

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যেন না হয়। তিনি বলেন, দেশবাসী যদি আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না। বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ড. ইউনূস বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে সরকারী দপ্তর প্রধান, সাংবাদিক ও সুধীজনদের সাথে সেনাবাহিনীর এরিয়া কমান্ডিং অফিসারের মতবিনিময় সভা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুন্থানের পরে বর্তমান সংকটকালীন সময়ে বিষয়ে পিরোজপুরের বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, সাংবাদিক, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দসহ সুধিজনদের সাথে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কামান্ডিং এবং বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা (আরসিডিএস, এনডিসি, পিএসসি)। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, দেশটা আমাদের, তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ-খৃষ্টান এটা বিভেদ করতে চাই না। সকলে মিলে একসাথে থাকতে চাই। বর্তমান সংকটকালীন সময়ের অচিরেই সমাধান হবে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial