প্রধান সূচি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পিরোজপুর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার যোহর নামাজ বাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ মোড়ে তাকে গার্ড অফ অর্নার প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
গাজী নুরুজ্জামান বাবুল বুধবার দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্র ও মস্তিষ্ক জনিত রোগে ভুগছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial