প্রধান সূচি

পিরোজপুরে ট্রাফিকের দায়িত্বে ছাত্ররা

পিরোজপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র সমাজ। বুধবার সকাল থেকে শহরের কেন্দ্রীয় মসজিদ মোড়, সাধন মোড়, সিও অফিস মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তার মেড়ে তাদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পিরোজপুর শহরের কেন্দ্রীয় মসজিদ মোড়ে ট্রাফিকের দায়িত্ব নিয়োজিত জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি তরিকুল ইসলাম বলেন, বর্তমান সংকটকালীন সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পিরোজপুরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে চলছে। জনগণের এবং যানবাহনের চলাচলের সবিধার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পিরোজপুরসহ সারাদেশে তারা এ কার্যক্রম করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial