প্রধান সূচি

Wednesday, August 7th, 2024

 

স্বরূপকাঠীতে প্রতিপক্ষের হামলায় নিহত-১

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনিয়নে মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় মো: জাফর হাওলার (৩৮) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় মিজান হাওলাদার (৩২), কালাম মোল্লা (৪০), মো. ফিরোজ গুরুতর আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত জাফর হওলাদারের লাশ এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত বরিশাল মেডিকেলে রয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের ৬নং ওয়ার্ডে প্রতিপক্ষ আব্দুর রব মোল্লার ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে বলে নিহত পরিবারদের অভিযোগ। নিহত জাফর হাওলাদার ওই গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। হামলায় আহত মিজান হাওলাদার নিহত জাফরেরবিস্তারিত পড়ুন


বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের

বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা, স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বানের কথা জানানো হয়। বিবৃতিতে ড. ইউনূস উল্লেখ করেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। তিনি আরও বলেন, কোনওবিস্তারিত পড়ুন


আসুন, তরুণদের হাত শক্তিশালী করি : খালেদা জিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিষয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। রেকর্ডকৃত ভিডিও প্রচারে তিনি তার বক্তব্য রাখেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বক্তব্যটি রেকর্ড করা হয়। খালেদা জিয়া বলেন, ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মী জামিনে মুক্ত

পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদসহ বিএনপি-জামায়াত ও সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার তারা পিরোজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হয়েছিল। দলীয় সূত্র ও জামিনপ্রাপ্তদের নিয়োজিত আইনজীবী খায়রুল বাসার শামীম জানিয়েছেন, পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রবসহ ৯ জন জামায়াত নেতা এবং পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চান, ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবীর মান্নু, সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদার, নেছারাবাদ উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলাবিস্তারিত পড়ুন


অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার : সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন রাত ৮ টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেল ৬টার দিকে বিফ্রিংয়ে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমান বন্দরে রিসিভ করবো। আশা করি আগামীকাল রাত ৮টায় অন্তর্র্বতী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।


পিরোজপুরে সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগের নম্বর

সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার দুপুরে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর থেকে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, যেকোনও নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে। পিরোজপুরের সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগের নম্বর হলো- ০১৭৬৯০৭৮২৯৮ এবং ০১৭৬৯০৭৮৩০৮।


ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত বাকিরা হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ট্রাফিকের দায়িত্বে ছাত্ররা

পিরোজপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র সমাজ। বুধবার সকাল থেকে শহরের কেন্দ্রীয় মসজিদ মোড়, সাধন মোড়, সিও অফিস মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তার মেড়ে তাদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পিরোজপুর শহরের কেন্দ্রীয় মসজিদ মোড়ে ট্রাফিকের দায়িত্ব নিয়োজিত জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি তরিকুল ইসলাম বলেন, বর্তমান সংকটকালীন সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পিরোজপুরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে চলছে। জনগণের এবং যানবাহনের চলাচলের সবিধার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পিরোজপুরসহ সারাদেশে তারা এ কার্যক্রম করছে।


পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের ইন্তেকাল

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ইন্তেকাল করেছেন (ইল্লা লিল্লাহে … রাজিউন)। গাজী নুরুজ্জামান বাবুলের ভাগ্নে ‘১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেড’ এর সিইও মুনতাসির সাজু জানান, আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার হলি ফেমিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্র ও মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরের সিও অফিস মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

পিরোজপুর পৌর শহরের সিও অফিস মোড় সংলগ্ন মেসার্স মীম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, দোকানের মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ৫ আগষ্ট রাত ৮টার দিকে একদল মুখোষধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালিয়ে দোকানের শার্টার ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ভাংচুর চালায়। এসময় তারা দোকানে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করে করে নিয়ে যায়। এতে দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মীম এন্টারপ্রাইজের মালিক মো. এনায়েত হোসেন বলেন, জরুরী অবস্থা জারী থাকার কারণে দোকানঘর তালাবদ্ধ ছিল। ঘটনার দিন ৫ আগষ্টবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial