প্রধান সূচি

পিরোজপুরের সিও অফিস মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

পিরোজপুর পৌর শহরের সিও অফিস মোড় সংলগ্ন মেসার্স মীম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, দোকানের মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে।
৫ আগষ্ট রাত ৮টার দিকে একদল মুখোষধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালিয়ে দোকানের শার্টার ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ভাংচুর চালায়। এসময় তারা দোকানে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করে করে নিয়ে যায়। এতে দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মীম এন্টারপ্রাইজের মালিক মো. এনায়েত হোসেন বলেন, জরুরী অবস্থা জারী থাকার কারণে দোকানঘর তালাবদ্ধ ছিল। ঘটনার দিন ৫ আগষ্ট রাত ৮টার দিকে একদল লোক এসে দোকানে হামলা করে শার্টার ভেঙ্গে দোকানের মধ্যে ঢুকে আগুন লাগিয়ে দেয়। হামলাকারীরা দোকানে ভাংচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এসময় আগুনে জরুরী কাগজপত্রসহ বিভিন্ন মালামালও পুড়ে যায়।


তিনি জানান, দোকানে হামলা ও আগুন দেওয়ার খবর শুনে বারবার পিরোজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা কোন ফোন রিসিভি করেন নি। আগুন এবং লুটপাটে দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শহরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে মুভ করা সহজসাধ্য ছিল না।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial