প্রধান সূচি

পিরোজপুরে বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মী জামিনে মুক্ত

পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদসহ বিএনপি-জামায়াত ও সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার তারা পিরোজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হয়েছিল।
দলীয় সূত্র ও জামিনপ্রাপ্তদের নিয়োজিত আইনজীবী খায়রুল বাসার শামীম জানিয়েছেন, পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রবসহ ৯ জন জামায়াত নেতা এবং পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চান, ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবীর মান্নু, সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদার, নেছারাবাদ উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, যুগ্ম সম্পাদক মাহাদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ ৩১ জন জামিনে মুক্ত হয়েছেন। গত ১৫ জুলাই থেকে বিভিন্ন সময়ে পুলিশ তাদের বাসা থেকে গ্রেফতার করেছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial