প্রধান সূচি

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের ইন্তেকাল

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ইন্তেকাল করেছেন (ইল্লা লিল্লাহে … রাজিউন)।
গাজী নুরুজ্জামান বাবুলের ভাগ্নে ‘১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেড’ এর সিইও মুনতাসির সাজু জানান, আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার হলি ফেমিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্র ও মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial