পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের পুুকুরের পানিতে ডুবে তাইয়্যেবা (৪) ও জান্নাতুল (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তাইয়্যেবা ও জান্নাতুল দু’জনে শুক্রবার সকাল ৯টার দিকে খেলতে ঘর থেকে বের হয়। অনেক সময় তাদের বাবা মা তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘরের কাছের পুকুরে খুঁজতে থাকেন। উভয়ের লাশ পুকুরে পেয়ে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শারিকতলা ডুমুরীতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি জানান, তারা খেলতে গিয়ে গায়ে কাঁদা লাগায় ধুতে পুকুরে যায়। এ সময় পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে তার ধারণা।
তাইয়্যেবা ও জান্নাতুল কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের মো. ইউসুফ ও মো. আব্দুল খালেকের মেয়ে।
