Friday, July 26th, 2024
কোটা আন্দোলনে সক্রিয় ছিল দুর্ধর্ষ জঙ্গিরা
কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদীর জেলা কারাগারে নজিরবিহীন হামলার সময় কোত (অস্ত্রাগার) ভেঙে অস্ত্র ও গুলি লুট করা হয়। জেল সুপার, জেলারসহ ঊর্ধ্বতন কারা সদস্যদের জিম্মি করা হয়। তাদের মারধরও করা হয়। তাদের পরিবারের নারী ও শিশুদের কারা মসজিদে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। পরে কারা কর্মকর্তাদের বাসা পুড়িয়ে দেওয়া হয়। কারা অভ্যন্তরের আরও কিছু স্থাপনায়ও অগ্নিসংযোগ করা হয়। এরপর কারা ফটক ভেঙে ৮১টি সরকারি অস্ত্র লুট করে হামলাকারীরা। এসময় ৮ হাজার ৫০বিস্তারিত পড়ুন
পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের পুুকুরের পানিতে ডুবে তাইয়্যেবা (৪) ও জান্নাতুল (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তাইয়্যেবা ও জান্নাতুল দু’জনে শুক্রবার সকাল ৯টার দিকে খেলতে ঘর থেকে বের হয়। অনেক সময় তাদের বাবা মা তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘরের কাছের পুকুরে খুঁজতে থাকেন। উভয়ের লাশ পুকুরে পেয়ে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণাবিস্তারিত পড়ুন
