স্বরূপকাঠীতে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ : গ্রেফতার-১
ফাকা ঘরে একা পেয়ে এক শিশু স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালিয়েছে চঞ্চল মন্ডল নামে এক যুবক। মঙ্গলবার রাতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের পশ্চিম জৌসার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় শিশুটির পিতা সুখরঞ্জন হালদার বাদী হয়ে চঞ্চল মন্ডলকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা করেছেন। পুলিশ আসামী চঞ্চল মন্ডলকে গ্রেফতার করে বুধবার পিরোজপুর আদালতে প্রেরণ করেছে। চঞ্চল মন্ডল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুকন্ঠ মন্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল মন্ডল জানান, শিশু মেয়েটির পিতা-মাতা মঙ্গলবার উপজেলা নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে অস্থায়ী দোকার বসিয়ে দোকানদারী করছিলেন। এসময় সন্ধ্যার দিকে মেয়েটিকে ফাকা ঘরে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় আসামী চঞ্চল।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন মামলার বরাত দিয়ে জানান, মেয়েটির পিতা মাতা দোকানে ছিল। প্রতিবেশি চঞ্চল মন্ডল ঘর ফাকা পেয়ে মেয়েটিকে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ আসামীকে গ্রেফতার করেছে।
