প্রধান সূচি

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির পা কুপিয়ে বিচ্ছিন্ন

পিরোজপুর সদর উপজেলার টোনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গোলাম রসুল খান নামের এক ব্যক্তির পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহম্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।
আহত গোলাম রসুল খান (৪৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে।
আহত রসুলের ভাইপো রাসেল খান জানান, সকালে টোনা বাজার এলাকায় স্থানীয় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারী বাগান বিক্রয় নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার গিয়াস, শহীদ, হাফিজুল, জালালসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে গোলাম রসুলকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ময় হামরাকারীদের ধারালো অস্ত্রের কোপে গোলাম রসুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা গোলাম রসুলকে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিস আহমেদ জানান, গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দুই পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল। অবস্থা গুরুতর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial