Thursday, May 23rd, 2024
দিলিপ সভাপতি : রিপন সম্পাদক
পিরোজপুর জুয়েলার্স সমিতি নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ জুয়েলার্স সমিতি পিরোজপুর জেলা শাখার কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দিলিপ সর্বন ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন দত্ত। তিনি পেয়েছেন ৬৭ ভোট। নির্বাচনে সহ-সভাপতি পদে বোরহান মল্লিক, বিকাশ কর্মকার, জগদীশ চন্দ্র দাস এবং সাহাবুল আলম বুলু নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে তপন কুমার কর্মকার, সহ-সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন, প্রদীপ কর্মকার, সিদ্ধার্থ মিস্ত্রি, উত্তম রায় এবং তপন পাল, কার্যনির্বাহী সদস্য পদে গৌতম চন্দ্র মিস্ত্রি, রবিন মন্ডল, পার্থ সারথী সিকদার, মো. আব্দুল আজিজ খান, বিশ্বজিৎ সর্বন, সুখরঞ্জন হালদার নির্বাচিত হয়েছেন।
মঠবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ এর প্রার্থিতা বাতিল
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থীতা বাতিল হয়েছে বলে জানান পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মাধুবী রায়। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, এর বিধি ৭ এর ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ও ১১(২) এবং ২১ (১) এর বিধান লঙ্গন করায় বিধি ৩৩ অনুযায়ী তার প্রার্থীতা বাতিল করা হয়। আগামী ২৯ মে ৩য় ধাপে মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। রিটার্নিং অফিসার মাধুবী রায় আরও জানান, বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২)বিস্তারিত পড়ুন
পেশাদার সাংবাদিকতা চর্চার সুস্থ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
পেশাদার সাংবাদিকতা চর্চার সুস্থ পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’ এর মোড়ক উন্মোচন ও বিএসআরএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তুলতে চাইলে গণমাধ্যমের স্বাধীনতা খুবই জরুরি, এর কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক উন্নয়নমুখী বাংলাদেশ, জনগণের বাংলাদেশ গড়তে গেলে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা চর্চার কোনো বিকল্প নেই। গণমাধ্যম যত স্বাধীনভাবে চলবে, গণমাধ্যম যতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির পা কুপিয়ে বিচ্ছিন্ন
পিরোজপুর সদর উপজেলার টোনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গোলাম রসুল খান নামের এক ব্যক্তির পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহম্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান। আহত গোলাম রসুল খান (৪৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে। আহত রসুলের ভাইপো রাসেল খান জানান, সকালে টোনা বাজার এলাকায় স্থানীয় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারী বাগান বিক্রয় নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার গিয়াস, শহীদ, হাফিজুল, জালালসহ কয়েকজনবিস্তারিত পড়ুন
